ভার্সেটাইল খেতাবে দীপিকা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২০:০১
বলিউডে পুরো বছর জুড়েই যেন দীপিকা। ‘রেস টু’ ছবির সফলতাতেই থেমে থাকেননি। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ব্লকবাস্টার ছবিও উপহার দিয়েছেন তিনি। এবার চলছে ‘গালিওকি রাসলীলা রাম-লীলা’। এই ক’দিনের হলভর্তি মানুষে প্রমাণিত যে, বছরের শেষ ছবিটিও হতে যাচ্ছে সুপারহিট। প্রশংসা কুড়াচ্ছেন সবার। সঞ্জয়লীলা বানসালী বলেন, ‘এ বছরের ছবিগুলো দিয়েই দীপিকা নিজেকে একজন বহুমুখী অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। ‘রেস টু’ ছবিতে প্রভাবশালী, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’তে ভদ্র একটি মেয়ে এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে দক্ষিণী নারী। এবার ‘রাম-লীলা’তে গুজরাটি একটি উচ্ছল মেয়ে। তার অভিনয়ে আমি মুগ্ধ।’