গৃহায়ণ শিল্পের উন্নয়নে যৌথভাবে কাজ করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রবিবার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: শহীদুল্লাহ খন্দকারের সাথে বৈঠক করেন রিহ্যাব কার্যনির্বাহী পরিষদের একটি প্রতিনিধিদল। সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে যৌথ প্রয়াস কার্যকরী হবে বলে আশা প্রকাশ করেন রিহ্যাব প্রতিনিধিদল। রিহ্যাব সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বাদল, কার্যনির্বাহী সদস্য স্থপতি মোহাম্মদ আল-আমীন এবং প্রকৌশলী শফিক রহমান এই বৈঠকে উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি
