ভাণ্ডারিয়ায় খান সাহেব কিন্ডার গার্টেনে বিদায় অনুষ্ঠান

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২০:৪০
ভাণ্ডারিয়ায় খান সাহেব আ. মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেনে গতকাল সোমবার সকালে সমাপনী পরীক্ষার্থীদের এক বিদায় অনুষ্ঠান বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সাবেক ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও কাজী মাহবুবুর রশিদ, আবুল বাসার বাদশা, জামাল উদ্দিন মিয়া স্বপন, নজরুল ইসলাম বিশ্বাস ও শিরিন আক্তার প্রমুখ। এ দিকে ৬৭নং নিজ ভাণ্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপ কর্মসুচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জাফরান জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজ সেবক আবুল কালাম পোদ্দার, প্রধান শিক্ষক আ. রাজ্জাক, মো. শহিদুল ইসলাম ও মিজানুর রহমান নিপু প্রমুখ।