আজ ১৯ নভেম্বর নাগেশ্বরীর বেরুবাড়ী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনী ১৬ নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। স্বাধীনতার ৪২ বছরেও এখানে নির্মিত হয়নি শহীদের স্মরণে কোন স্মৃতিস্তম্ভ। সেদিন ছিল ঈদ-উল ফিতরের আগের দিন। বেরুবাড়ী ইউনিয়নের চর বেরুবাড়ী গ্রামে মুক্তবাহিনী ঘাঁটি স্থাপন করে। রাজাকারদের মাধ্যমে সংবাদ পেয়ে ব্যাপক রণপ্রস্তুতি নিয়ে পাকবাহিনী রাজাকারদের সহযোগিতায় তিন দিক থেকে গ্রামটি ঘিরে ফেলে অগ্নি সংযোগ, গোলা বর্ষণ করে। হানাদাররা গ্রামবাসীকে চর বেরুবাড়ী প্রাইমারী স্কুলের সামনে এনে দাঁড় করায় ১৯ জনকে । পরে তাদের ব্রাশ ফায়ার করে।
