বেলকুচিতে চেয়ারম্যান ও মেম্বারদের অবহিতকরণ কোর্স
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের বেলকুচিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার উক্ত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল আরেফিন জুয়েল, সদর ইউপি চেয়ারম্যান গাজী নুরুল ইসলাম প্রমুখ।
ঈশ্বরদী উপজেলা কিন্ডার গার্টেন স্কুলের বৃত্তি প্রদান
ঈশ্বরদী(পাবনা)সংবাদদাতা \ ঈশ্বরদী উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০১২ সালের কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বৃত্তি প্রদান করা হয়েছে। গত রবিবার সনদপত্র ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঈশ্বরদী-আটঘরিয়ার সাংসদ শামসুর রহমান শরীফ ডিলু। ঈশ্বরদী উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক লুত্ফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম।
চুয়াডাঙ্গায় শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মুন্সী নাসির
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪ ও প্রাথমিক শিক্ষা পদক-২০১৩ জেলা পর্যায়ে ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে ১১টি বিষয়ে এ পুরস্কার ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন দৌলতগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সী নাসিরউদ্দিন। তিনি মহেশপুর উপজেলার পদ্মপুকুর মহাবিদ্যালয়ে শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও ঝরে পড়ার হার উল্লে¬খযোগ্য ভাবে কমাতে সক্ষম হওয়ায় এ বিষয়ের ওপর শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতেছে এ উপজেলার সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোক্তার হোসেন সরকার স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়েছে।
মুন্সীগঞ্জে বখাটে আটক
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ গত রবিবার গজারিয়া উপজেলার ভবের চরে আলহাজ্ব কলিমউল্লাহ কলেজের সামনে এক জেএসসি পরীক্ষার্থী ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে জুয়েল রানা নামে (১৮) এক বখাটে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গজারিয়া উপজেলার ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ড. এ টি এম মাহবুব উল করিম এ দণ্ডাদেশ প্রদান করেন।
বাকৃবির মাত্স্যবিজ্ঞান অনুষদের নতুন ডীন
বাকৃবি প্রতিনিধি \ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাত্স্যবিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডীন হিসেবে গত রবিবার দায়িত্বভার গ্রহণ করেছেন মত্স্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস মিয়া। জানা যায়, দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ড. ইদ্রিস মিয়া অনুষদের ২৩তম ডীন এবং তিনি ইতিপূর্বে বিভাগীয় প্রধান, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। তিনি ১৯৭৯ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান।
ত্রিশালে গুটি ইউরিয়া প্রয়োগ প্রদর্শনী
ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহে ত্রিশালে কৃষি উত্পাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প (আপি)-এর উদ্যোগে গুটি ইউরিয়া প্রয়োগ প্রদর্শনী’র শস্য কর্তন, মাঠ দিবস ও কৃষক-কৃষাণীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার এতে ইউপি সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএস ফারহানা হোসাইন, ত্রিশাল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জেসমিন নাহার, ফিল্ড কোর্ডিনেটর নাজমুল হক, ফিল্ড মনিটরিং অফিসার(আপি) খান আতাউর রহমান প্রমুখ।
নাগরপুুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাকিরুল
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসন নাগরপুর থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ সময় তার সাথে নির্বাচনী এলাকার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি দেশের উন্নয়নমূলক কাজের পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গীবাদমুক্ত দেশ গড়ার দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান।
মান্দায় বৃত্তি সনদ পেল ৫০ জন ক্ষুদে-ক্যাডেট
মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মান্দায় গতকাল সোমবার মান্দা প্রিক্যাডেট স্কুলে ৫০ জন ক্ষুদে ক্যাডেটদের হাতে বৃত্তির সনদ তুলে দেন প্রধান অতিথি মান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) আব্দুল্ল¬াহেল বাকী। মান্দা প্রিক্যাডেট স্কুলে অধ্যক্ষ এম এ সাত্তার খলিফা (সাংবাদিক) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীঃ তপন কুমার দাস, মোঃ রমজান আলী, শিহাব, মোসারফ হোসেন, মিজানুর রহমান, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, অভিভাবক মন্ডলি অত্র প্রতিষ্ঠনের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
চাটখিলে বিএনপি নেতার গণসংযোগ
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী-১ নির্বাচনী এলাকায় গত শনিবার ও রবিবার বিএনপি মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সালাউদ্দিন কামরান চাটখিলের বিভিন্ন অঞ্চলে ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তার সাথে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া তিনি শনিবার বিকেলে চাটখিলে এক বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।
নগরকান্দায় জেলা প্রশাসকের মত বিনিময়
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান গতকাল সোমবার মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
নেত্রকোনায় ১০ দিনের হরিনাম সংকীর্তণ শুরু
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা শহরের শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে শ্রী শ্রী কৃষ্ণের রাস পূর্ণিমা উপলক্ষে দশদিনব্যাপী হরিনাম সংকীর্তণ গত রবিবার রাত থেকে শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা বিশেষ করে বরিশাল, কুমিল্লা, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, মাদারীপুর এবং নেত্রকোনার বিশিষ্ট কীর্তনীয়া দল হরিনাম কীর্তন পরিবেশন করছেন। প্রতিদিন শত শত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার লোকজন হরিনাম সংকীর্তন উপভোগ করছেন।
জগন্নাথপুরে সংখ্যালঘুর বাড়ি ভাঙচুরে মামলা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলার পল্লীতে সংখ্যালঘুর বাড়িতে লুটপাট করে বাড়িঘর ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐ হারদাস গ্রামের জ্যোতির্ময় দেবরায়ের বাড়িতে। জ্যোতির্ময় জানান, তিনি ব্যবসার কাজে দীর্ঘদিন ধরে স্বপরিবারে সিলেট শহরে বসবাস করে আসছেন। এ সুযোগে হারগ্রামের ছৈদউল্ল্যা তার সহযোগীদের নিয়ে গত শনিবার রাতে বাড়িঘর ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়।
রূপগঞ্জে যুবদলের সড়ক অবরোধ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ পদত্যাগী মন্ত্রীদের নিয়ে মন্ত্রী পরিষদের বৈঠকের প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গতকাল সোমবার সকাল ৭টায় রূপগঞ্জ উপজেলা যুবদল ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষোভকারীরা ৭-৮টি গাড়ি ভাঙচুর করে। পুলিশ অবরোধকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এর আগে উপজেলা যুবদল নেতা সানাউল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা আশরাফুল হক রিপন, নুরুন্নবী ভুঁইয়া, ডাঃ মাহামুদুল্লাহ।
মিঠাপুকুরে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা\ মিঠাপুকুর উপজেলার রানীপুকুরে ব্লুমিং বার্ড প্রি-ক্যাডেট স্কুলের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে গতকাল সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি সদেকুল বারী রিপন, ম্যানেজিং কমিটির সদস্য জাকিরুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুস সাফী ফিরোজ, সাবেক অধ্যক্ষ আলতাফ হোসেন, সাবেক প্রধান শিক্ষক শাহাদত্ হোসেন সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
উলিপুরে বিনামূল্যে চক্ষু চিকিত্সা ক্যাম্প
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা\ উলিপুরে আরডিআরএস বাংলাদেশ প্রতিভা প্রকল্পের আয়োজনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য চক্ষু চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার এ চক্ষু ক্যাম্পে শিশুদের চোখের চিকিত্সা প্রদান করেন, লালমনিরহাট চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডা. হারুনুর রশিদ। সেভ দ্য চিলড্রেনের প্রতিভা প্রকল্পের এবং ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন আরডিআরএস বাংলাদেশ, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. নূরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উলিপুর এম.এস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক, সেভ দি চিলড্রেনের প্রকল্প কর্মকর্তা, মো. ফরাজদুক ভূঞা।
গৌরনদীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ বরিশালের গৌরনদীতে গত রবিবার বার্থী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে- মুক্তিযোদ্ধাদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেমউদ্দিন বেপারীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সভায় বক্তব্যে ৯নং সেক্টরের হেমায়েত বাহিনীর যে সকল মুক্তিযোদ্ধা এখনও গেজেটভুক্ত হয়নি তাদের সরকারি গেজেটভুক্ত করার জোর দাবি জানায়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান হাওলাদার, ইদ্রিসুর রহমান, ফারুক হাওলাদার, হারুন-অর রশিদ, শাহাবুদ্দিন তালুকদার, আমীর হোসেন শাহ, সোবাহান দেওয়ান, মকবুল হোসেন সরদার প্রমুখ।
চাঁদপুরে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চাঁদপুর প্রতিনিধি \ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী গত রবিবার দুপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে আইডিইবির আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, আইডিইবির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু জাহের। আইডিইবির চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. সোলায়মানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শাহ আলম প্রমুখ।
পঞ্চগড়ের ধামেরঘাটে বিজিবি ক্যাম্প উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ের বোদা উপজেলার ধামেরঘাটে বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গত রবিবার ক্যাম্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন। এসময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর শামিম রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম, কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান ফজলার রহমানসহ বিজিবির কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
