শ্যামনগরে ৫টি দোকান ভস্মীভূত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২০:৪২
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে গত রবিবার বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ৫টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, নূরুল ইসলাম বাবুর মালিকানাধীন ইমন বস্ত্রালয় থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে বাজারের আরও ৪টি দোকান পুড়ে যায়। দোকানগুলো হচ্ছে: নবদ্বীপ বস্ত্রবিতান, ছন্দা হার্ডওয়্যার, তারাপদ বাণিজ্য ভান্ডার ও মডার্ন সেলুন। পরে কালিগঞ্জ থেকে দমকল বাহিনী লোকজনের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়।