চলতি বছরে কুষ্টিয়া মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ১০০ বছরে পা রাখলো। অথচ ১০০ বছরেও বিদ্যালয়টি সরকারিকরণ হয়নি। মাইনর স্কুল হিসাবে ১৯১৩ সালে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। ১৯৫৮ সালে জুনিয়র হাইস্কুলে উন্নীত হয়। ১৯৫৯ সালে হাইস্কুল এবং ১৯৭৭ সালে পাইলট হাইস্কুলের স্বীকৃতি পায় বিদ্যালয়টি। শতবর্ষী এই বিদ্যাপিঠের প্রথম প্রধান শিক্ষক ছিলেন মরহুম শেখ ইসমাইল হোসেন।
উল্লেখ্য, ২৭ বছর আগে ১৯৮৭ সালে এ উপজেলার সন্তান তত্কালীন উত্তরবঙ্গের প্রখ্যাত কৃষক নেতা মারফত আলীর একক প্রচেষ্টায় উপজেলার আমলা কলেজ ও মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সরকারিকরণ করা হলেও অদ্যাবধি শতবর্ষী মিরপুর পাইলট হাইস্কুলকে সরকারিকরণ করা হয়নি।
