পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার। এ লক্ষ্যে বিচার বিভাগীয় কমিশন গঠন করার জন্য হাইকোর্টের কাছে আবেদন জানানো হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলি খান জানিয়েছেন। মোশাররফ ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে তত্কালীন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বরখাস্ত ও ২০০৭ সালে জরুরি অবস্থা জারি করে সংবিধান স্থগিত করেন। এ কারণে তাকে ওই রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি হতে হবে। রবিবার নিসার আলি খান জানান, সরকার আদালতের কাছে এজন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানাবে। গতকাল সোমবার এ আবেদন জানানোর কথা। যদি তিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত হন তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এ ঘটনায় তখন ১শ’রও বেশি মানুষ মারা গিয়েছিল। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলা ও বালুচ নেতা আকবর বুগতি হত্যা মামলারও মুখোমুখি হন। এ দুই মামলায়ই তিনি জামিন পান।যখন মনে করা হচ্ছিল গৃহবন্দীদশা থেকে মুক্তি পেতে তার আর কোন বাধা নেই তখনই এ সিদ্ধান্তের কথা জানাল পাকিস্তান সরকার।
