মিসরের রাজধানী কায়রোর কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় একটি মিনিবাস ও একটি পিকআপ বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। সোমবার ভোররাতের দিকে কায়রো থেকে ৪০ কিলোমিটার দূরে গিজার জেলার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে মিসরের রাস্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ জানিয়েছেন।
ট্রেনটি আসওয়ান শহর থেকে বানি সওয়াইফ পার হয়ে গিজার কাছে একটি ক্রসিংয়ে ওই মিনিবাস ও পিকআপটিকে ধাক্কা দেয়। মিশর রেলওয়ে কর্তৃপক্ষের প্রধান হুসেন জাকারিয়া জানিয়েছেন, ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মিনিবাস ও পিকআপটিকে চূর্ণ হতে দেখে ট্রেন চালক হতবাক হয়ে যান, কারণ ক্রসিংয়ের গেট আটকানো হয়েছে বলেই চালককে সিগন্যাল দেয়া হয়েছিল।
