পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। যে সকল ছাত্রছাত্রী ২০১০-১১ সালে এসএসসি বা সমমান এবং ২০১২-১৩ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। আবেদনকারীর অবশ্যই এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে চতুর্থ বিষয় বাদে প্রতিটিতে ন্যূনতম জিপিএ ২.৫ সহ সর্বমোট জিপিএ ৬.০ থাকতে হবে।
ইউনিট ‘এ’: বিএসসি এজি (অনার্স); বিএসসি ফিশারিজ (অনার্স); ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম); বিএসসি ডিজাস্টার ম্যানেজমেন্ট (অনার্স); বিএসসি নিউট্রিশন এ্যান্ড ফুড সায়েন্স (অনার্স) ও বিএসসি এ্যানিমেল হাজবেন্ড্রি (অনার্স) ডিগ্রীর জন্য ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় অবশ্যই তার পঠিত পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীববিদ্যাসহ সকল বিষয়ের প্রতিটিতে ন্যূনতম জিপিএ ২.০ থাকতে হবে।
ইউনিট ‘বি’: ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রীর জন্য ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর এইচএসসি বা সমমানের পরীক্ষায় অবশ্যই তার পঠিত বিষয়সমূহের প্রতিটিতে ন্যূনতম জিপিএ ২.০ থাকতে হবে।
ইউনিট ‘সি’: বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর জন্য ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের বিজ্ঞান গ্রুপ থেকে পঠিত পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতসহ সকল বিষয়ের প্রতিটিতে ন্যূনতম জিপি ২.০ থাকতে হবে। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রীর জন্য ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের ৬ মাসের ইন্টার্ণশীপসহ পাঁচ বছর মেয়াদী এবং বিএসসি এ্যানিমেল হাজবেন্ড্রি (অনার্স) কোর্সে ৬ মাসের ইন্টার্ণশীপসহ সাড়ে চার বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম।
ভর্তি সংক্রান্ত তথ্য: মেধাক্রম অনুযায়ী ১৯৩ জন বি.এসসি. এজি (অনার্স), ৬৬ জন সিএসই, ৮৩ জন বিবিএ, ৫৫ জন বিএসসি ফিশারিজ (অনার্স), ৫৫ জন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন, ৫৫ জন বিএসসি ডিজাস্টার ম্যানেজমেন্ট (অনার্স); ৫৫ জন বিএসসি নিউট্রিশন এ্যান্ড ফুড সায়েন্স (অনার্স) ও ৫৫ জন বিএসসি এ্যানিমেল হাজবেন্ড্রি (অনার্স) প্রোগ্রামে ভর্তির জন্য নির্বাচিত হবে। ভর্তির সময়ে এসএসসি ও এইচএসসি পাসের মূল সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এইচএসসি পাসের প্রশংসাপত্র এবং ৪ কপি স্ট্যাম্প ও ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি (ল্যাবপ্রিন্ট) প্রদান করতে হবে। যারা যে কোটায় নির্বাচিত হবে তাদের অবশ্যই মূল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট/ উপজাতি সনদ/ প্রতিবন্ধী/ পোষ্য-সন্তান/ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সার্টিফিকেট দেখাতে হবে এবং তার ফটোকপি প্রদান করতে হবে। ভর্তি সংক্রান্ত কোন নিয়মনীতি বা পরিক্রমা পরিবর্তন হলে জাতীয় দৈনিক পত্রিকা এবং পবিপ্রবি ওয়েবসাইটের মাধ্যমে তা প্রচার করা হবে ।
