দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্মানজনক তথ্যপ্রযুক্তি বিষয়ক পুরস্কার মন্থন অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছে ইরা ইনফোটেক। তাদের ই-বি দেশ (ই-বাংলাদেশ) প্রকল্পের জন্য বিজনেস অ্যান্ড ফাইনান্সিয়াল ইনক্লুশন ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়েছে, যা সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের একটি ডিজিটাল সলিউশন।
