চিকিত্সক নার্স সরঞ্জাম সংকটে জর্জরিত মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২০:২৩
নওগাঁর মান্দা উপজেলার আবাসিক চিকিত্সা সেবার একমাত্র অবলম্বন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিত্সক, নার্স, সরঞ্জমাদি সংকটসহ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় ২৮৬টি গ্রাম হতে প্রতিদিন গড়ে প্রায় ৪০০-৫০০ জন রোগী চিকিত্সা সেবা নিতে আসে। মান্দায় বিকল্প তেমন কোন চিকিত্সা কেন্দ্র না থাকায় জনদুর্ভোগ বাড়ছে ১৯৯১ সালে ১টি এ্যাম্বুলেন্স দিলেও সেটি মেরামতের অভাবে রয়েছে অকেজো, ডাক্তার এবং বিশেষজ্ঞ মিলে ২১ পদের বিপরীতে কর্মরত রয়েছে কর্মকর্তাসহ মাত্র ৪ জন। গাইনী বিশেষজ্ঞ নেই। উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের পদ ১৭ জন হলেও কর্মরত ৯ জন। এতে করে গরীব অসহায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের সুষম খাদ্য তো দূরের কথা বরং অত্যন্ত কমমূল্যের নিম্নমানের খাবার রোগীর পথ্য হিসাবে পরিবেশন করা হয়।