কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ সভাপতি অবাঞ্ছিত!

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২০:২৫
জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার শহরের পৌরবিপণি থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদুর রহমান তায়েফ, আবু লেইছ রিজেন, শাহ মোঃ মহসিন, রাজীব সেন, সামিয়ান তাজুল, আজহারুল ইসলাম শিপু, রাজু দেবনাথ, এম ইউ নাবিল আহমদ, তাহের আলম মন্টি, তৌফিক প্রমুখ। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি স্মরণকে অবাঞ্ছিত ঘোষণা ও দ্রুত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে জেলা কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবি জানান।