সাভারে মুক্তিযোদ্ধার নিখোঁজ সন্তানের সন্ধান মেলেনি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২০:২৫
সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর পুত্র মামুন এর সন্ধান এক মাসেও মেলেনি। গত ১৮ অক্টোবর পাথালিয়া ইউনিয়নের রহিমপুর গ্রাম থেকে নিজ দোকানে যাবার পর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকেই তার ব্যবহূত মোবাইলটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ মামুনের মা রাশিদা বেগম গত ২০ অক্টোবর আশুলিয়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। মামুনের পিতা মুক্তিযোদ্ধা ইদি্রস আলী জানান, তাদের একটি চায়ের দোকান রয়েছে। এ দোকানের জমি নিয়ে এলাকায় বিরোধ রয়েছে। এ ঘটনার জেরে অপহরণের ঘটনা ঘটতে পরে। এদিকে ১ মাসেও পুত্রকে না পেয়ে পিতামাতা উভয়েই পাগল প্রায়।