যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মাভেন মিশন শুরু করেছে। ফ্লোরিডায় বিমান বাহিনীর কেপ ক্যানাভেরাল ঘাঁটি থেকে এ্যাটলাস ভি রকেটের মাধ্যমে রবিবার রাতে মাভেন উপগ্রহটি যাত্রারম্ভ করে।
কোন প্রক্রিয়ায় পৃথিবী তার বেশিরভাগ বাতাস হরণ করেছে তা বোঝার চেষ্টার জন্য মাভেন মঙ্গলের চড়া তাপমাত্রা নিয়ে অনুসন্ধান করতে যাচ্ছে। প্রমাণসমূহ থেকে মনে করা করা হয়, একসময় পৃথিবী গ্যাসের একটি পাতলা চাদর দিয়ে আবৃত ছিল যা গ্রহটির উপরিভাগে তরল পানি থাকার বিষয়টিকে সমর্থন করে। কিন্তু এখন পৃথিবীতে বাতাসের চাপ এতই কম যে ‘মুক্ত’ পানি তাত্ক্ষণিকভাবে ফুটতে ফুটতে কমে যেতে পারে।
কেপ ক্যানাভেরাল থেকে যাত্রা শুরুর ৫৩ মিনিট পর মাভেন উপগ্রহটি এ্যাটলাস ভি রকেট থেকে বিচ্ছিন্ন হয়। এরপর এটি এর সৌর প্যানেল উন্মোচন করে এবং নিজে নিজেই মহাকাশ ভ্রমণের গতি বুঝে চলা শুরু করে। নাসার মাভেন প্রকল্পটির ব্যবস্থাপক ডেভিড মিচেল বলেন, সবকিছু ভালো মনে হচ্ছে এবং এখন পর্যন্ত যে সংকেত আসছে তাতে ধারণা করা হচ্ছে, ব্যবস্থাটি ভালো মতই কাজ করছে।
