সংবাদ কণিকা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২১:০৪
কলম্বিয়া আলোচনা স্থগিত কলম্বিয়া সরকার ও দেশটির বামপন্থী ফার্ক বিদ্রোহীদের মধ্যে পরবর্তী শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। এ আলোচনা সোমবার হওয়ার কথা ছিল। সরকারি সূত্র জানায়, অবৈধ মাদক ইস্যুতে কাজ করতে আরো সময় প্রয়োজনের কথা বলে সর্বসম্মতিক্রমে এ দফা আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সরকারি ওই সূত্র আরো জানায়, কিউবায় পুনরায় আলোচনা শুরুর ক্ষেত্রে এখন পর্যন্ত নতুন কোন তারিখ নির্ধারণ করা হয়নি। ২০১২ সালের ১৯ নভেম্বর কলম্বিয়া সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে আলোচনা শুরু হয়। —এএফপি পানি থেকে অগ্নিশিখা আগুন এবং পানি বিপরীতধর্মী বিষয় হলেও যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান তরল পানি দিয়ে শক্তিশালী আগুনের শিখা তৈরি করে এর সাহায্যে লোহা গলানো সম্ভব বলে দাবি করেছেন। ইউরোপিয়ান ইউনিয়ন এ প্রকল্পটি বাস্তবায়নে সাহায্য করছে। ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও প্রকল্পটিতে বিশেষ ভূমিকা রাখছে দ্য বিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন। সেফফ্লেম নামের এ প্রকল্পটিতে প্রধানত একটি যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা। যন্ত্রটি পানি থেকে বিদ্যুতের সাহায্যে হাইড্রোজেন এবং অক্সিজেন অণু আলাদা করে গ্যাসে রূপান্তর করে। —রয়টার্স