সেলিম আল দীনের ‘যৈবতী কন্যার মন’ এবার টিভি পর্দায়

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২১:১৭
দেশবরেণ্য নাট্যকার সেলিম আল দীনের বিখ্যাত নাটক ‘যৈবতী কন্যার মন’ এতদিন শুধু মঞ্চেই মঞ্চস্থ হয়েছে। হাজারো দর্শকের করতালি পেলেও একইসঙ্গে কোটি দর্শকের সামনে পৌঁছুতে পারেনি কখনও। এবার এই নাটকটি প্রচার হতে যাচ্ছে টেলিভিশনে। দীর্ঘ কয়েকমাস ধরে শুটিং হয়েছে এই নাটকটির। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম। নাটকটি ধারাবাহিকভাবে এসএ টিভিতে প্রচার হবে বলে জানা যায়।