সিনেপ্লেক্সে ‘প্যাসিফিক রিম’

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২১:১৮
ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী ও অ্যাকশননির্ভর ছবি ‘প্যাসিফিক রিম’। জাপানি অ্যানিমেশনের হলিউডি সংস্করণ এটি। আগামী ২২ নভেম্বর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। ১৯০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই ছবিটির প্রধান চরিত্র রালেই বেকেটের ভূমিকায় অভিনয় করেছেন চার্লি হান্নাম। এ পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে ৪০৭ মিলিয়ন ডলারের বেশি।