মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ফারজানা ছবি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২১:১৮
ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী ফারজানা ছবি এবার কাজ করলেন চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের পরিচালনায়। তবে কোনো চলচ্চিত্রে নয়, একটি টেলিফিল্মে কাজ করেছেন তিনি। ‘ব্রেসলেট’ শিরোনামের এই টেলিফিল্মটির শুটিং হয়েছে সম্প্রতি। ছবি জানিয়েছেন, খুব শীঘ্রই এটি এসএ টিভিতে প্রচার হবে।