ফিফা ট্রফি দেখতে দর্শকদের জন্য কোকাকোলার আয়োজন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২১:২১
বাংলাদেশে ১৭-১৯ ডিসেম্বর, ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর (এফডব্লিউসিটিটি) বা ফিফা বিশ্বকাপ ট্রফির সফর উপলক্ষে কোকাকোলা বাংলাদেশ ‘আন্ডার দ্য ক্রাউন’ (ইউটিসি) শীর্ষক বিশেষ এক ক্যাম্পেইন বা বিপণন কার্যক্রমের আয়োজন করেছে। এর আওতায় সারাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে সৌভাগ্যবান ৪৫০০ জন ভোক্তাকে দুটি করে বিশেষ পাস বা টিকিট দেয়া হবে। এর ফলে তাঁরা আগামী ১৮ ডিসেম্বর ঢাকায় প্রকৃত ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফি দেখার সুযোগ পাবেন। ফেডা-রেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সঙ্গে অংশীদারির ভিত্তিতে কোকাকোলা কোম্পানি বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফিটি আনার এই উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে এই প্রথম প্রকৃত ও নিখাদ ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফি আনা হচ্ছে।-সংবাদ বিজ্ঞপ্তি