সংখ্যালঘুদের বাড়িতে হামলার বিচার দাবি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২১:২৬
খেলা নিয়ে বিরোধের জের ধরে বরিশালের চরআইচা গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ। পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, এ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ সংখ্যালঘুদের উপর যারা হামলা চালিয়েছে অনতিবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণও দাবি করেছেন নেতৃবৃন্দ । মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। পরিষদের সভাপতি নির্মল কুমার চ্যাটার্জীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সভাপতি উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পী, সহ-সভাপতি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাধারণ সম্পাদক রমেন মন্ডল প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শাহবাগ-মত্স্যভবন-পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন হীরালাল বালা, মিলন কান্তি দত্ত, জে এল ভৌমিক, মিহির রঞ্জন প্রমুখ।