এ বছর নারী শিক্ষা বিস্তার, নারী অধিকার প্রতিষ্ঠা এবং গ্রাম বাংলার অসহায় ও দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ‘বেগম রোকেয়া পদক-২০১৩’ এ ভূষিত হচ্ছেন—ঝর্ণাধারা চৌধুরী ও অধ্যাপক হামিদা বানু। আগামী ৯ ডিসেম্বর ‘রোকেয়া দিবসে’ ওসমানী স্মৃতি মিলনায়তনে এই দুই মহীয়সী নারীর হাতে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেয়া হবে।
ঝর্ণা ধারা চৌধুরী নেয়াখালীর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে গান্ধীজির অহিংস মন্ত্রে উজ্জীবিত হয়ে মানব সেবায় আত্মনিয়োগ করেন তিনি। তিনি ইতিমধ্যে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা ‘পদ্মশ্রী সম্মাননা’য় ভূষিত হয়েছেন।
অন্যদিকে প্রফেসর হামিদা বানু চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর হিসাবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সরকারি কর্মকমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার বহু গবেষণা ও প্রবন্ধ রয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
