টেক জায়ান্ট গুগলের অন্যতম এক চমকের নাম গুগল আর্থ। এর মাধ্যমে কম্পিউটারে বসেই সমগ্র বিশ্বের একটি চিত্র দেখা যায়। ভার্চুয়াল ভাবে ইন্টারনেটে পৃথিবীর যে কোনো স্থানের ছবি দেখা যায় গুগল আর্থের মাধ্যমে। এর মাধ্যমে রিয়েল টাইমেই যে কোনো জায়গার ছবি দেখার সুযোগ রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ত্রিমাত্রিক ম্যাপিং প্রযুক্তি। এর মাধ্যমে পৃথিবীর গুরুত্বপূর্ণ সব শহর এবং স্থাপনার ছবি দেখার সুযোগ রয়েছে। বের হবার পর থেকেই গুগলের এই অ্যাপ্লিকেশনটি বেশ জনপ্রিয়তা পেয়ে এসেছে। পিসি’র পাশাপাশি রয়েছে এর আইফোন, আইপ্যাড বা অ্যান্ড্রয়েডের জন্য সংস্করণ।
