ফারিয়া শবনম

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ১৯:২৪
প্রথম বিজ্ঞাপনচিত্র প্রাণ চানাচুর প্রচারের পর সেখানে দারুণ পারফর্মেন্স দিয়ে সবার নজর কাড়েন। পরবর্তীতে আরও কয়েকটি বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করার অভিজ্ঞতা তার ঝুলিতে যুক্ত হয়। এরমধ্যে উল্লেখযোগ্য হলো—প্যারাসুট নারিকেল তেল, প্রাণ জুস, রাঁধুনী গুঁড়া মসলা, লুসি অলিভ অয়েল ইত্যাদি। বিভিন্ন ফ্যাশন হাউসের মডেল হিসেবেও কাজ করছেন এই তরুণ তুর্কি। সাহিত্যের ছাত্রী ফারিয়া এরইমধ্যে অভিনয় করেছেন নাটকেও। পড়াশোনা শেষে পুরোদমে অভিনয়ে আসতে চাওয়া এই মডেল কথা বলেছেন আমাদের এবারের দশে দশ-এ। জানিয়েছেন তার ভালোলাগা-মন্দলাগা, পছন্দ-অপছন্দসহ আরও অনেক কিছু। সেকথাই লিপিবদ্ধ করেছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার বাবা ড. মীর আবদুল্লাহ, আমার চলার পথের প্রতিটি পদক্ষেপে যার উত্সাহ আমাকে কাজের প্রেরণা জুগিয়েছে। ২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  বরাবরই আমি সততাকে প্রাধান্য দিই, বিশেষ করে নিজের কাছে সত্ থাকতে চাই। যা আমার কাজের ক্ষেত্রেও প্রভাব ফেলে।  আমার জানা মতে আমাকে দিয়ে কারো কোনো ক্ষতি হয়নি। আমি সবার সাথেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি। ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  হঠাত্ করে অল্পতে রেগে যাই, আবার হঠাত্ করেই রাগ দমে যায়।  আমি মনে হয় একটু বেশিই অলস।  সব সময়ই চেষ্টা করি খুব সকালে ঘুম থেকে উঠতে কিন্তু তা আর হয়ে উঠে না। ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—  সুর্বণা মুস্তফা  জয়া আহসান  তিশা  অপি করিম ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  শিহাব শাহিন  গিয়াসউদ্দিন সেলিম  অনিমেষ আইচ  রেদওয়ান রনি  মোস্তফা সরয়ার ফারুকী ৬টি প্রিয় চলচ্চিত্র—  ব্রেকফার্স্ট অ্যাট ইভেনিং  বিউটিফুল মাইন্ড  নোটবুক  দ্য ভাউ  টেলিভিশন  থ্রি ইডয়িট ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  সুইজারল্যান্ড  ইতালি  মিশর  গ্রিস  স্পেন  মালদ্বীপ  অস্ট্রেলিয়া ৮টি প্রিয় খাবার—  ইলিশ মাছ  থাই ফুড  ডিম  নুডলস  চাইনিজ  রুটি  পিত্জা  লাল শাক ৯ জন পছন্দের লেখক—  রবীন্দ্রনাথ ঠাকুর  তলস্টয়  তারাশঙ্কর বন্দোপাধ্যায়  জীবনান্দ দাস  বিষ্ণু দে  বুদ্ধদেব গুহ  সৈয়দ শামসুল হক  রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ  সুনীল গঙ্গোপাধ্যায় ১০টি প্রিয় নাটক  ভালোবাসি তাই ভালোবেসে যাই  স্পর্শের বাহিরে  সাদা আলো সাদা কালো  তিলোত্তমা  পুতুল বৃত্তান্ত  কোথাও কেউ নেই  আজ রবিবার  বহুব্রীহি  এইসব দিনরাত্রি  তাহাদের বসন্ত দিনে