সেলেনার গেটওয়ে

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ১৯:২৫
টিন সেলিব্রেটি সেলেনা গোমেজ ক্যারিয়ারের শুরুটা করেছিলেন গান দিয়ে। সৌন্দর্য ও মেধা দিয়ে পরবর্তীতে প্রবেশ করেন অভিনয়ের জগতে। গান দিয়ে যেমন শ্রোতাদের মন কেড়েছিলেন তেমনি অভিনয় দিয়েও জয় করেছেন দর্শক হূদয়ে। আর তাই এখন তাকে হলিউডের সিনেমায় নিয়মিত দেখা যাচ্ছে। সম্প্রতি তার অভিনীত ‘গেটওয়ে’ মুক্তি পেয়েছে। তার সে গল্প জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম ব্রিটিশ কলোম্বিয়া কোস্ট। নর্দান গেটওয়ে প্রজেক্টের কাজ চলছে। শিপমেন্টের কাজ চলছে সেখানে। এরই মধ্যে দুই দেশের বর্ডার লাইনেও কিছু গণ্ডগোল বাঁধে। কানাডার ইতিহাসে গেটওয়ে প্রজেক্ট অনেক বিশাল একটি ব্যাপার। সবকিছুই স্বাভাবিক চলছিল। এরইমধ্যে হঠাত্ করে পালিয়ে যায় কর্মরত এক অফিসার। ঠিক কী কারণে তিনি পালিয়ে যান তার কোনো সঠিক জবাব পাওয়া যায় না কারও কাছে। কর্তৃপক্ষ ভয় পেয়ে যায় যে, তার কাছে গোপন কোনো নথি থেকে গেছে কি না। শুরু হয় পিছু ধাওয়া করা। পুলিশ, সোয়াট টিম, আর্মি সবাই তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে। এরপর জানা যায়, তার সাথে একটি মেয়েও রয়েছে। মেয়েটি আর কেউ নন, আমাদের সবার প্রিয় এবং টিন ক্রেজ সেলেনা গোমেজ। পুরো সিনেমাতেই দেখা যায়, তাদের দুজনের পালিয়ে বাঁচার কাহিনী। আর গল্প চলতে চলতেই বোঝা এ ঘটনাগুলো আসলে কোথা থেকে ঘটা শুরু হয়েছে। জানা যায়, এটি ব্রিটিশ কলোম্বিয়ার রিসার্চের সাথে জড়িত একটি প্রজেক্ট। দু’জনের কথায় বেরিয়ে আসে আরও মজার কিছু তথ্য। আর এমন গল্প নিয়েই সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গেটওয়ে’ ছুটছে সফলতার পথ ধরে। টিন সেনসেশন সেলেনা গোমেজ একজন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী। ছোটপর্দার অভিনয়শিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরু করেন তিনি। ‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’ টিভি সিরিজের মাধ্যমে সেলেনা প্রথমে আত্মপ্রকাশ করেন। এটি ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত চলেছিল। সেলেনা গোমেজ ‘স্পাই কিডস থ্রিডি গেম ওভার’, ‘ওয়াকার টেক্সাস র্যাঙ্গার ট্রায়াল বাই ফায়ার’ চলচ্চিত্রেও অভিনয় করেন। এ ছাড়া তিনি ডিজনি চ্যানেলের ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’ সিরিজেও অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন। এরপর তিনি ডিজনির ‘উইজার্ডস অব ওয়েভার্লি প্লেস’ সিরিজের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেন। এটি সাফল্য অর্জন করে এবং সেলেনা বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হন। পরবর্তীতে সেলেনা ডিজনি চ্যানেলের বিভিন্ন সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ‘জোনাস ব্রাদারস :লিভিং দ্য ড্রিম’, ‘ডিজনি চ্যানেল গেমস’ উল্লেখযোগ্য। ২০০৯ সালে সেলেনা ‘প্রিন্সেস প্রোটেকশন প্রোগ্রাম’ ও ‘উইজার্ডস অব ওয়েভার্লি প্লেস দ্য মুভি’ চলচ্চিত্র দু’টিতে অভিনয় করেন। এরপর তিনি ‘কিস অ্যান্ড টেল’ নামে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি বাণিজ্যিক সাফল্য অর্জন করে এবং বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের শীর্ষ দশে স্থান লাভ করেছিল। আর ডিজনির বাইরে সেলেনা র্যামোনা অ্যান্ড বিজাস চলচ্চিত্রে অভিনয় করেন। সেলেনা ও তার সংগীত দল তাদের দ্বিতীয় অ্যালবাম ‘অ্যা ইয়ার উইদাউট রেইন’ প্রকাশ করেন। এটি বিলবোর্ডের শীর্ষ ৫-এ স্থান লাভ করে। ২০১১ সালে আরেক টিন সংগীত তারকা জাস্টিন বিবারের সাথে সেলেনা গোমেজের সম্পর্কের খবর গণমাধ্যমে বহুল প্রচারিত হয়। ২০১১ সালে সেলেনা ‘মন্টে কার্লো’ এবং ‘দ্য মাপেটস’ চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছরে তিনি ‘হোয়েন দ্য সান গোজ ডাউন’ অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামের ‘লাভ ইউ লাইক অ্যা লাভ সং’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই অ্যালবামটি প্রকাশের পরে তিনি অভিনয়ে আরও মনোযোগ ও সময় দেওয়ার জন্য তার সংগীত চর্চায় কিছুটা বিরতি দেন। ২০১২ সালে হোটেল ‘ট্রান্সিলভানিয়া’ এবং ‘স্প্রিং ব্রেকার্স’ চলচ্চিত্র দু’টিতে অভিনয় করেন। আর এরপর ২০১৩ অর্থাত্ চলতি বছরের শেষভাগে এসে মুক্তি পেল তার নতুন সিনেমা ‘গেটওয়ে’।