টপচার্ট

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ১৯:২৭
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন কৃষ থ্রি এবার এক চলচ্চিত্রে তিন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ঋত্বিক রোশন। ‘কৃষ থ্রি’ চলচ্চিত্রে তিনি একসঙ্গে তিন রূপে হাজির হয়েছেন। মুক্তির পরপরই সাড়া ফেলে দিয়েছে বছরের অন্যতম আলোচিত ছবি ‘কৃষ থ্রি’। মাত্র তিন দিনের মাথায় ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে ছবিটি আয় করেছে ৭২ কোটি ৭০ লাখ রুপি। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও ‘কৃষ থ্রি’ ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে ‘কৃষ টু’ ছবিতে তাকে দুটি চরিত্রে দেখা গেছে। এগুলো হচ্ছে কৃষ্ণা ও তার বাবা রোহিত। ফ্রি বার্ডস অ্যানিমেশন সিনেমা ‘ফ্রি বার্ডস’। মজার এই অ্যানিমেশন সিনেমাটির স্থান সম্প্রতি হলিউড টপ চার্টের তৃতীয়তে। দুটো টার্কি নিয়ে শুরু হয় সিনেমাটি। গল্প এগোতে থাকে এই দুজনের মিল-অমিল নিয়ে হাসি-ঠাট্টার মধ্য দিয়ে। একপর্যায়ে তারা একটা লক্ষ্যে এক হয় আর তারপর আরও মজার সব কাণ্ড ঘটায়। বলিউড টপচার্ট  কৃষ থ্রি রিতিক রোশান, প্রিয়াঙ্কা চোপড়া  সত্যে টু পুনিত সিং, আনিকা সতি  মিকি ভাইরাস মানিস পল, এলি এভ্রম  বস অক্ষয় কুমার, আদিতি রাও  বেশরম রণবীর কাপুর, পল্লবী সারদা হলিউড টপচার্ট  থর :দ্য ডার্ক ওয়ার্ল্ড ক্রিস হোমসওর্থ, নাটালি পোর্টম্যান  জ্যাকঅ্যাস প্রেজেন্টস :ব্যাড গ্র্যান্ডপা জ্যাকসন নিকোল, জর্জিনা কেটস  ফ্রি বার্ডস ওয়েন উইলসন, উডি হ্যারিসন  এন্ডারস গেম হ্যারিসন ফোর্ড, হেইলি স্টেনফিল্ড  প্রিজোনারস হিউ জ্যাকম্যান, জেক গ্লেইনহাল