নব্বইয়ের দশকের শেষের দিকে বন্ধুদের উত্সাহেই ফ্যাশন শো ও ক্যাটওয়াক শেখার একটি কোর্সে ভর্তি হয়েছিলেন দীপা খন্দকার। আর এই কোর্স শেষে একটি ফটোসেশনের কাজ করতে গিয়েই দীপা বিজ্ঞাপন নির্মাতাদের চোখে পড়ে যান। ক্রমে যুক্ত হয়ে পড়েন অভিনয়ের সাথেও। নানা সময়ে দীপা খন্দকার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘কাকতাড়ুয়া’,‘অন্তহীন সীমানা’, ‘জীবনপুর’,‘মন তার শঙ্খিনী’,‘ধুপখালির ঘটকালি’, ‘ফু’, ‘সুসংবাদ’, ‘পলাতক সন্ত্রাসী’, ‘সূত্রপাত ও সমাপ্তি’, ‘বলি বলি করি তবু বলা হলো না’, ‘হাওয়াই মিঠাই’, ‘বুড়োবুড়ি’, ‘নিমগ্নতায় স্রোত’, ‘কাচের মেয়ে’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘সেই তুমি এই তুমি’ প্রভৃতি। ২৮ নভেম্বর ছোটপর্দার এই তারকা অভিনেত্রীর জন্মদিন। আর তাই ‘আনন্দ বিনোদন’ পরিবারের পক্ষ থেকে তার জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা।
এ সপ্তাহে আরও যাদের জন্মদিন
২২ নভেম্বর :রেজাউদ্দিন স্ট্যালিন, মাসুদা ভাট্টি, শাকুর মজিদ। ২৩ নভেম্বর :হুমায়রা হিমু, সাজিদ নাদিয়াওয়ালা, মারুফ রায়হান। ২৫ নভেম্বর :প্রিয়া ডায়েস, শ্রাবস্তী দত্ত তিন্নি, এমি গ্র্যান্ট, বাপ্পি লাহিড়ী। ২৬ নভেম্বর :লিল ফিজ, টিনা টার্নার, এমদাদ হক।
২৮ নভেম্বর :দীপা খন্দকার, জন স্টুয়ার্ট, র্যান্ডি নিউম্যান, বেলাল আহমেদ, কাজী জেসিন।
