তারকা আলোয় মিডিয়া পয়েন্টের উদ্বোধন

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ১৯:৪১
সম্প্রতি নরসিংদী জেলার মনোহরদী থানার চালাকচর বাজার চেয়ারম্যান মার্কেটে উদ্বোধন হলো মিডিয়া পয়েন্ট ফ্যাশন গ্যালারির। মিডিয়া পয়েন্ট উদ্বোধনী উপলক্ষে হাজির হন মিডিয়ার বেশ ক’জন তারকারা। তাদের মধ্যে ‘সুপার হিরো সুপার হিরোইন’ রিয়েলিটি শো খ্যাত এবং সময়ের ব্যস্ত মডেল-অভিনেতা নিলয়, আরও উপস্থিত ছিলেন মডেল-অভিনেতা সনি রহমান, অভিনেত্রী মেহজাবীন মাহিনম এক্সট্রিম মার্কেটিংয়ের পরিচালক একে রাসেল, মিডিয়া পয়েন্টের পরিচালক মো. হুমায়ূন কবিরসহ আরও অনেকে। মিডিয়া পয়েন্টের কর্ণধার সনি রহমান বলেন, ‘এ সময়ের ফ্যাশন সচেতন তরুণরাই আমাকে এমন একটি উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে। আশা করছি, মিডিয়া পয়েন্ট তরুণদের ফ্যাশনের আকাঙ্ক্ষা পূরণের সহায়ক হতে পারবে। এ ছাড়া এ সময়ের যেসব তারকা ফ্যাশন ক্রেজে পরিণত হয়েছেন তারাও আমার এই উদ্যোগের সাথে থাকবেন বলে জানিয়েছেন।’