কসবায় ভক্তিমূলক গানের অনুষ্ঠান

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ১৯:৪২
কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে গুরুদেব শ্রী বংশীবদন গোস্বামীর ৬৬তম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে গত ১৫ নভেম্বর থেকে ৭ দিনব্যাপী নানা কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে গত ১৮ নভেম্বর সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে বেতার ও টেলিভিশন শিল্পীদের সমন্বয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতিবন্ধী নরেশ চন্দ্র দাস, শিল্পী সরকার ও বাপ্পী দাস। সংগীত অনুষ্ঠানে তবলায় ছিলেন নিখিল চন্দ্র দাস, ঢোল বাধক সুবল চন্দ্র দাস, বংশীবাদক আনসার আলী, দোতারাবাদক অজিত কুমার সরকার এবং কিবোর্ডে ছিলেন রাজীব আহাম্মদ। অনুষ্ঠান শুরুতে গুরুদেব শ্রী বংশীবদন গোস্বামীর উপর আলোচনা করেন গুরুদেবের দ্বীনশিষ্য গৌর চন্দ্র সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর মো. আবু জাহের, কসবা পুরাতন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. এমরান উদ্দিন। অনুষ্ঠানটি এলাকার বিপুলসংখ্যক ভক্তবৃন্দ উপভোগ করেন।