সম্প্রতি রাজধানীর হোটেল রেডিসনে একটি জাঁকজমকপূর্ণ ফ্যাশন শোয়ের মাধ্যমে লাক্সের নতুন বডিওয়াশ ভ্যারিয়েন্ট ‘হোয়াইট ইমপ্রেস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ‘হাউজ অব লাক্স’ ইভেন্টে লাক্স বডিওয়াশের ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট থেকে অনুপ্রেরণা নিয়ে পাঁচজন খ্যাতনামা ডিজাইনার প্রদর্শন করেন তাদের মৌলিকতায় পরিপূর্ণ অসাধারণ কাজ। ইউনিলিভারের আয়োজনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের ছোটপর্দার সব জনপ্রিয় ও ব্যস্ত তারকারা। অনুষ্ঠানের এক ফাঁকে এসব তারকারা আলোকচিত্রীর ফ্রেমে বন্দী হওয়ার জন্য পোজ দেন। বাঁ থেকে মুনমুন, নাবিলা, বন্যা মির্জা, শারমীন লাকি, তানিয়া হোসাইন, সুইটি, দীপা খন্দকার, বিন্দু ও স্বাগতা।
