ভিন্ন ধাঁচের গল্প নিয়ে সাংবাদিক, নাট্যকার ও পরিচালক শেখ সেলিম এবার মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মাণ করলেন টেলিফিল্ম ‘বউ কিডন্যাপ এবং...’। টেলফিল্মটি রচনা করছেন তরিকুল ইসলাম অপু। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সময়ে ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। এতে আরও অভিনয় করেছেন—আল-মনসুর, মনিরা মিঠু, ডা. এজাজুল ইসলাম, ফারুক হোসেন, তমাল, লাক্স সুন্দরী উর্মিলা, বাদলসহ আরও অনেকে।
মিশু সাব্বির বলেন, ‘নিয়মিতই তো নাটক-টেলিফিল্মে অভিনয় করছি। চেষ্টা করছি সব সময় দর্শকদেরকে ভালো কিছু উপহার দেওয়ার। ‘বউ কিডন্যাপ’ গল্পটিও বেশ দারুণ। আশা করি দর্শকরা উপভোগ করবেন।’
