অমিতাভের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফেরালেন রেখা!

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২০:২৫
অমিতাভ বচ্চন ও রেখা, দু’জনই এক সময় বলিউডে দাপিয়ে অভিনয় করেছেন। রেখা এখন অনেকটা অনিয়মিত হলেও অমিতাভ বচ্চন চলছেন তার নিজের গতিতেই। এখনও কাজ করে যাচ্ছেন অদম্যভাবে। এই দু’জন একসঙ্গে সর্বশেষ ‘সিলসিলা’ ছবিতে অভিনয় করেছেন। তারপর দীর্ঘ ৩২ বছর কেটে গেল তাদের দু’জনকে নতুন কোনো ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। সম্প্রতি এই জুটিকে নিয়ে নতুন ছবির প্রস্তাবে অমিতাভ অনেক উচ্ছ্বসিত হলেও প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন রেখা। ‘ওয়েলকাম’ ছবির সিক্যুয়াল ‘ওয়েলকাম ব্যাক’-এ অমিতাভ-রেখাকে নিতে চেয়েছিলেন পরিচালক আনিস বাজমি। অমিতাভ চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন। কিন্তু করছেন না রেখা। কারণ হিসেবে রেখা জানিয়েছেন ‘সুপার নানি’ ছবির শুটিংয়ের জন্য এই ছবিতে কাজ করতে পারছেন না রেখা। এবার দেখা যাক, ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে কে থাকছেন।