ঘর মন জানালা

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২০:২৬
জিটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘ঘর মন জানালা’। এটি মানুষের মন ও মনস্তাত্ত্বিক বিষয়ক একটি সরাসরি অনুষ্ঠান। অনুষ্ঠানটি আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটন-অঘটন, সম্পর্কের অপূর্ণতা, টানাপোড়েন নিয়েই সাজানো। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উঠে আসবে আমাদের না বলা কথা, মিলবে মনের হাজারো প্রশ্নের উত্তর, জাগবে নতুন প্রাণ, নির্দেশনা পাবে অমীমাংসিত সম্পর্ক। এর প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবারের পর্বে আলোচনায় অংশগ্রহণ করবেন মনোবিজ্ঞানী ফরিদা আক্তার। অনন্ত জাহিদের প্রযোজনায় ও শবনম আজীমের উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ রাত ১১টা ৫ মিনিটে জিটিভিতে সরাসরি সম্প্রচার হবে।