আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে ‘মিডিয়া গসিপ’। তানভীর তারেকের উপস্থাপনায় এবং ইসরাফিল শাহীনের প্রযোজনায় এবারের পর্বে হট সিটের অতিথি হয়ে এসেছেন চিত্রনায়িকা শাহনূর এবং বিনোদন সাংবাদিক তুষার আদিত্য। বর্তমান সময়ের চলচ্চিত্র এবং ব্যক্তিগত ক্যারিয়রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন অতিথিরা। ‘মিডিয়া গসিপ’-এর নিয়মিত সেগমেন্ট হট সিট ছাড়াও নিউজ ফ্ল্যাশ সেগমেন্টে দেশ-বিদেশের মিডিয়ার চলমান ঘটনার সর্বশেষ আপডেট জানানো হবে দর্শক-শ্রোতাদের।
