আজ বৃহস্পতিবার থেকে রাজশাহীর ঐতিহাসিক হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী ইস্তেমা শুরু হবে। এ উপলক্ষে গোটা ঈদগাহ ময়দান জুড়ে চটের প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। বিদ্যুত্ বিভাগ প্যান্ডেল ও সংলগ্ন এলাকায় বিদ্যুত্ সরবরাহ এবং রাজশাহী ওয়াশা কর্তৃপক্ষ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করেছে। ইস্তেমাকে ঘিরে রাজশাহীর তাবলীগ জামাতের সাথীদের মাঝে চলছে ব্যাপক কর্মতত্পরতা। স্থানীয় মুরব্বিগণ জানান, আগামী বছর জানুয়ারিতে ঢাকার টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইস্তেমার প্রস্তুতি হিসাবে রাজশাহী জেলার এই ইস্তেমার আয়োজন করা হয়েছে। এতে রাজশাহী ও ঢাকাসহ দেশের বাইরে থেকে আসা মুরব্বিগণ বয়ান করবেন।
