ভেড়ামারা থেকে অস্ত্র ও গুলিসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৬ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২। ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদে সোমবার রাতে উপজেলার বাহিরচর বারোদাগ গ্রামের জনৈক টুটুল প্রামাণিকের বাড়ির পূর্বপাশে আমবাগানে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি, কার্তুজ ও ম্যাগাজিনসহ এদেরকে গ্রেফতার করে র্যাব। এদের বাড়ি পাবনা ও মানিকগঞ্জ জেলায়। ডাকাত দলের গ্রেফতারকৃত সদস্যরা হলো পাবনা জেলার সদর উপজেলার মাধবপুর গ্রামের ডাবলু প্রামাণিকের ছেলে আমিরুল ইসলাম মিন্টু, আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের মৃত আজিজুল বিশ্বাসের ছেলে নাসিম বিশ্বাস, ধর্মগ্রামের আছাই মল্লিকের ছেলে সেলিম মল্লি¬ক ও আমিনপুর থানার নগরবাড়ী গ্রামের মৃত মামুন শেখের ছেলে ভোলা শেখ এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার সমেতপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে রাসেল মিয়া ও চরকাটারী গ্রামের মৃত মিয়াচান মন্ডলের ছেলে হোসেন মন্ডল।
