সেন্টমার্টিন দ্বীপে টানা জালে আটকা পড়েছে ৫০ মণ লাল কোরাল মাছ। এতে জেলেদের মুখে হাসি দেখা দিয়েছে। ১৯ নভেম্বর রাতে সেন্টমার্টিন দ্বীপ মাঝারপাড়া এলাকায় স্থানীয় জেলে পুতুইন্না মালিকানাধীন ইঞ্জিনচালিত একটি নৌকায় ২০ মাঝি-মাল্লা নিয়ে প্রতিদিনের ন্যায় বঙ্গোপসাগরের উত্তরে টানা জাল ফেলে। পরে জাল টেনে দেখে জালভর্তি সামুদ্রিক লাল কোরাল মাছ ধরা পড়ে। মাছ দেখে জেলেদের মুখে হাসি দেখা দেয়। এ জালে প্রায় ৩৫০ পিস কোরাল মাছ আটকা পড়ে। প্রায় ৫০ মণ ওজন বলে জানায় টানা জালের মালিক পুতুইন্না। তিনি আরো জানান, এ মাছগুলো বিক্রি করে ৬ লাখ টাকা পেয়েছি। প্রতি পিস মাছ ৫-৮ কেজি ওজন হবে।
