পলাশবাড়ীতে জমি দখল নিয়ে সংঘর্ষে হাইজ প্রধান (৪৫) নামে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার পবনাপুর ইউনিয়ন পূর্বফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। হাইজ প্রধান পলাশবাড়ী উপজেলার পূর্বফরিদপুরের গাউছিয়া পাড়া গ্রামের মৃত হযরত প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় দুই গ্রুপের মধ্যে বিবাদ চলছিল। এই নিয়ে সংঘর্ষে হাইজ প্রধান নিহত হন এবং ১০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
