দীর্ঘদিন থেকে দিনাজপুরের ঘোড়াঘাটে ১৩টি কর্মকর্তার পদ নিয়ে চলছে উপজেলা প্রশাসনের কার্যক্রম। এর মধ্যে হস্তান্তরিত ১৭টি দপ্তরের মধ্যে ৮টি ও অহস্তান্তরিত ১৪টির মধ্যে ৫টি। হস্তান্তরিত দপ্তরের কর্মকর্তা পদগুলো সমাজসেবা কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও বন কর্মকর্তা। অহস্তান্তরিত দপ্তরের ১৪টির মধ্যে ৫টি পদ হলো, বিএডিসি কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, সাব-রেজিস্টার ও পরিসংখ্যান কর্মকর্তা। এ ছাড়াও শূন্য রয়েছে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১৩টি পদের ৮টি পদ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তবিবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, একজন নির্বাহী অফিসারের দায়িত্ব পালনের পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন দুরূহ হয়ে উঠেছে।
