সোমালিয়ায় রাজধানীর উত্তরে একটি পুলিশ কম্পাউন্ডে জঙ্গিদের গাড়িবোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা। শপিংমলে সন্ত্রাসী হামলা চালানো আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি দল আল শাবাব মঙ্গলবার সকালে পুলিশ স্টেশনে এ হামলার দায় স্বীকার করেছে। ইথিওপিয়া সীমান্তের কাছে বালাদিওয়েনে পুলিশ স্টেশনে গুলির শব্দ শোনা গেছে। আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষীরা এবং সোমালি সেনারা কম্পাউন্ডটি ঘিরে ফেলে গুলি ছোঁড়ে।
