বিশেষ ক্ষমতা পেলেন মাদুরো

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২১:১৫
ভেনিজুয়েলার জাতীয় পরিষদ রাষ্ট্রপতি মাদুরোকে বিশেষ ক্ষমতা প্রদান করেছে। —খবর বিবিসির। এই ক্ষমতা বলে মাদুরো টানা ১২ মাস কংগ্রেসের সাথে আলোচনা ছাড়াই দেশ পরিচালনা করতে পারবেন। মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য মাদুরোকে এই ক্ষমতা দেয়া হয়। মাদুরো বলেন, এই ক্ষমতার উদ্দেশই হচ্ছে অর্থনৈতিক সংকট মোকাবেলা করা। মাদুরোর পূর্বসুরী সাবেক রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ চারবার এই বিশেষ ক্ষমতা গ্রহণ করেছিলেন।