স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে বেনকিউ জি৬১৫এইচডি মডেলের ১৫.৬” এলইডি মনিটর। ১৬:৯ আসপেক্ট রেশিও’র ওয়াইড স্ক্রিন এই মনিটরের রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮, ভিউ অ্যাঙ্গেল ৯০/৫০ এবং রেসপন্স টাইম ৮ মিলিসেকেন্ড। রয়েছে বিল্ট-ইন পাওয়ার সাপ্লাই। এটি ১০ ওয়াট বিদ্যুত্ এবং পাওয়ার সেভিং মোডে ১ ওয়াট বিদ্যুত্ খরচ করে। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৬,৫০০ টাকা। ফোন :০১৭৩০৭০১৯৭০।
