শাহরুখ খান আমার বন্ধু :সালমান খান

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২০:১৫
গেল রোজায় এক ইফতার পার্টির মধ্য দিয়েই শাহরুখ খান ও সালমান খানের মধ্যকার দ্বন্দ্বের অবসান ঘটার প্রথম ধাপ সম্পন্ন হয়। এরপর থেকেই বিভিন্নভাবে একে অন্যের শত্রু নয় এমনটিই বলে যাচ্ছেন। গেল কিছুদিন আগে শাহরুখ খান তার জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন সালমানের সঙ্গে একই ছবিতে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই, যদি কেউ থাকে গল্প নিয়ে আসতে পারে। এবার সালমান খান তার ‘বিগ বস সেভেন’-এর সেটে ইমরান খানের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি কখনো দক্ষিণী চরিত্রে অভিনয়ের সুযোগ পাইনি। তবে আমার বন্ধু শাহরুখ খান ‘রা. ওয়ান’ ছবিতে একজন দক্ষিণী চরিত্রে অভিনয় করেছেন। আমার বন্ধু যেহেতু করেছে, সময় পেলে আমিও করব।’