সব রেকর্ড ভাঙল ‘কৃষ থ্রি’

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২০:১৬
আমির খানের ‘থ্রি ইডিয়টস’-এর রেকর্ড ভাঙতে অনেক সময় লেগেছিল। শেষ পর্যন্ত এ বছর শাহরুখ খান তার ‘চেন্নাই এক্সপ্রেস’ দিয়ে ২২৭.১৩ কোটি রুপি করে সেই রেকর্ডও ভেঙেছে। তবে শাহরুখের রেকর্ড ভাঙতে খুব একটা সময় লাগেনি। ‘কৃষ থ্রি’ ছবিটি মাত্র ১৫ দিনেই ২২৮.২৩ কোটি রুপি আয় করে ‘চেন্নাই এক্সপ্রেস’সহ বলিউড বক্স অফিসের সর্বাধিক রেকর্ডটুকু ভেঙেছে। এবার দেখা যাক ‘ধুম থ্রি’ এই রেকর্ডটিও ভাঙতে সক্ষম হয় কি না।