‘মেঘে ঢাকা তারা’-এর গ্র্যান্ড ফিনালে

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২০:১৬
আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে রিয়েলিটি শো ‘মেঘে ঢাকা তারা’-এর গ্র্যান্ড ফিনালে পর্ব। জমকালো এ অনুষ্ঠানে প্রতিযোগীদের পাশাপাশি নাচ ও গান পরিবেশন করবেন তিন বিচারক শামীম আরা নীপা, শুভ্র দেব ও মেহের আফরোজ শাওন। এতে আরও থাকছে মীরাক্কেল তারকাখ্যাত রনি, জামিল ও সজলের পরিবেশনা। উল্লেখ্য, ব্র্যাকের পৃষ্ঠপোষকতায় ব্যতিক্রমধর্মী এ আয়োজনে সারা দেশের ৮৫০০ ‘কিশোরী ক্লাব’-এর আড়াই লাখ কিশোরীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ৬ জন।