আজ ‘তারুণ্যে রাঙা রবীন্দ্রনাথ’

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২০:১৭
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করতে রাজধানীর ধানমন্ডিতে অ্যাডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টস (ইএমকে সেন্টার) ‘তারুণ্যে রাঙা রবীন্দ্রনাথ’ শিরোনামে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ বিকাল ৩টায় সেন্টারের মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে। ‘ল্যাবরেটরি’ চলচ্চিত্র প্রদশর্নীর মাধ্যমে শুরু হবে এ অনুষ্ঠান। স্বপ্নীল সজীব ও সুমনা বিশ্বাস উপস্থাপন করবেন গীতিআলেখ্য ‘নূতন যৌবনের দূত’। এরপর ব্যান্ডদল ধারক ১৫টি রবীন্দ্রসংগীত পরিবেশন করবে।