বেতাগীতে ১৮শ’ প্রতিবন্ধী চিহ্নিত

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২০:৫২
বেতাগীতে সমাজসেবা বিভাগের জরিপে উপজেলার ৩১ হাজর ৬০৩টি পরিবারের মধ্যে ১ হাজার ৮৭৯টি প্রতিবন্ধী পরিবার ও প্রতিবন্ধী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২০৪ জন পুুরুষ এবং ৬৭৪ জন নারী রয়েছেন। জরিপে মাত্র ২ জন হিজড়া প্রতিবন্ধীকে চিহ্নিত করা হয়েছে। জরিপে একই পরিবারে ৫ জন প্রতিবন্ধী রয়েছে এমন তথ্য উঠে এসেছে। চলতি বছরের ১৩ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ড এলাকায় এ জরিপ কাজ চলে। এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা অফিসার মামনুর রশীদ জানান, এ সব প্রতিবন্ধী নিয়ে বিপাকে রয়েছেন পরিবারের লোকজন। হতদরিদ্র হওয়ার কারণে তারা মানবেতর জীবন-যাপন করছেন। পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা অমূল্য চন্দ্র দাসের পরিবারের ৫ জনই প্রতিবন্ধী। এ অসহায় পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অমূল্য জানায়, মিষ্টির দোকানে কাজ করেন। বয়সের ভারে তিনিও আজ নুব্জ্য হয়ে পড়েছেন। তার সামান্য আয়ে সংসার চলে না।