সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২০:৫৪
কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালী রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল নারী, কমিউনিটি লিডার এবং রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের সভানেত্রী জাহানুর বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল আলম, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমদ্দার, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, প্রধান শিক্ষক তপন চক্রবর্তী প্রমুখ। ঝিনাইদহে আইন শৃঙ্খলা উন্নয়নে সুধী সমাবেশ হরিণাকুণ্ডু (ঝিনাইদহ ) সংবাদদাতা \ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে গত বুধবার ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন আল মামুনের সভাপতিত্বে এলাকার আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন। ইউপি সদস্য মসজিদের ঈমাম, স্কুলের ্প্রধান শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। সমাবেশে আসার আগে জেলা প্রশাসক উত্তর নারায়নপুর পিএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। মেলান্দহে পাঁচ লক্ষাধিক টাকার মরিচ ভস্মীভূত মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে অগ্নিকাণ্ডে অন্তত ৫ লক্ষাধিক টাকার মরিচ ভস্মীভূত হয়। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটে উপজেলার হাজীপুরে। ঝাউগড়া ইউপি চেয়ারম্যান হিলে¬াল সরকার জানিয়েছেন, হাজীপুর বাজারের ফারুক চৌধুরী মার্কেটের দু’টি মরিচের গুদামে আগুন ধরে। আগুন সূত্রপাতের কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রায়পুরায় বিএনপির আলোচনা সভা রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গত বুধবার এক আলোচনা সভার আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও এইবির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুলের সমর্থকরা। এতে বক্তব্য রাখেন, বিএনপির নেতা মোঃ তাজুল ইসলাম, ফিরোজ আল মামুন, আঃ রহিম, মোসলেহ উদ্দিন বাচ্চু, মোঃ আলমগীর প্রধানসহ স্থানীয় নেতা-কর্মীরা। নাগরপুরে শাহজালাল ব্যাংকের শাখা উদ্বোধন নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের ৮৬তম শাখা অফিস গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার আব্দুল বাতেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নুরুল আরেফিন, বাংলাদেশ জুট গুডস এসোসিয়েশনের চেয়ারম্যান জাকিরুল ইসলাম উইলিয়াম। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রিয়াজউদ্দিন তালুকদার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহে আলম সাবু, বণিক সমিতির সাবেক সভাপতি বজলুর রহমান মিন্টু প্রমুখ। জগন্নাথপুরে চোরাই নোহা লাইটেস আটক জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুরে নাম্বার প্লেইট ও কাগজপত্রবিহীন চোরাইকৃত নোহা লাইটেস ২০০৬ মডেল সাদা রংয়ের গাড়িসহ পুলিশ আন্তঃ গাড়ি চোর চক্রের সদস্য জাহিদ হাসান চৌধুরীকে (২৭) গ্রেফতার করেছে। ধৃত জাহিদ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র। গতকাল বৃহস্পতিবার তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাড়িটি চোরাইকৃত। ধোবাউড়ায় ব্র্যাকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার ধোবাউড়া ব্র্যাক অফিসে ব্র্যাক মা নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের আয়োজনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মেডিসিন ক্লাবের সহায়তায় এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহানারা বেগম। এসময় উপস্থিত ছিলেন ধোবাউড়া সদর ইউপি চেয়ারম্যান নূরে আলম, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন, জেলা ব্যবস্থাপক ইমরান আহম্মেদ, উপজেলা ব্যবস্থাপক মোঃ আব্দুস ছালাম মিয়া, শাখা ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। সুজানগরে চেয়ারম্যান মেম্বারদের অবহিতকরণ কোর্স সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের ইউনিয়ন পরিষদ প্রশাসন বিষয়ক ৩দিনব্যাপী এক অবহিতকরণ কোর্স গত বুধবার সম্পন্ন হয়। সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের অর্থায়নে আয়োজিত ওই কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত ইন্সটিটিউটের যুগ্ম পরিচালক (উপসচিব) ভুঁইয়া মোঃ আতাউর রহমান। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোর্স সমন্বয়কারী উপজেলা মত্স্য অফিসার শাহীনুর রহমান, রিসোর্স পার্সন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মতিন ও ইউপি চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান প্রমুখ। পূর্বধলায় যুবলীগ নেতার শোডাউন পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা- ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পূর্বধলা উপজেলার সাবেক ছাত্র নেতা ও উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ আলম টিপুর কর্মী সমর্থকরা গত বুধবার সকালে এক বিশাল শোডাউন করেন। শোডাউনটি উপজেলা সদরের যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নন্দীগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়া বি-সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় গত বুধবার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের কক্ষে নন্দীগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি দারুস সালাম রাবু, সহ-সভাপতি আ.বারীক, সাধারণ সম্পাদক নাজমুল হুদা ও দপ্তর সম্পাদক শফিউল আলম বিপুল সাংবাদিকবৃন্দ। ঘোড়াঘাট মহিলা কলেজে লাইব্রেরির উদ্বোধন ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ উপজেলার ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজে গত বুধবার তারু মিয়া লাইব্রেরী উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার গভর্নিং বডির সভাপতি তবিবুর রহমান। এ সময় কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজু, গভর্নিং বডির সদস্য আলহাজ্ব শাজাহান মিয়া, আলহাজ্ব সোলাইমান আলী, সামছুর রহমান জিন্নাহ, আলহাজ্ব আজাহার আলীসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। ইসলামপুরে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে পৌর শহরে লাইসিয়াম একাডেমি’র উদ্যোগে জে.জে.কে.এম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে গত সোমবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে শিক্ষক মোঃ হাবীবুল্লাহ আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমি পরিচালক মোঃ আশরাফুর রহমান খান লাভলু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ময়ূখ সম্পাদক ভোলা দেবনাথ, শিক্ষক অজিত্ কুমার পাল প্রমুখ। হোমনায় আওয়ামী লীগ নেতার বস্ত্র বিতরণ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলার ৭০০ দুঃস্থ পুরুষ ও মহিলার মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ছয়ফুল্লাহকান্দি, জগন্নাতকান্দি, মহিষমারী ও ভংগারচ গ্রামে এসব বস্ত্র বিতরণ করা হয়। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব খন্দকার, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন। নেত্রকোনায় যুবদল নেতা গ্রেফতার নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা সদর থানা পুলিশ আটপাড়া উপজেলা স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোনা জেলা যুবদল নেতা শরিফ হায়দার খান পাঠান মনিকে গত বুধবার শহরের ছোটবাজারস্থ বিএনপি অফিসের সামনে থেকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন মামলা রয়েছে। জেলা বিএনপির নেতৃবৃন্দ গ্রেফতারের নিন্দা জানিয়েছেন। হোমনা অফিসার্স ক্লাবের নতুন কমিটির অভিষেক হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা অফিসার্স ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান গত বুধবার রাতে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্লাবের নতুন সভাপতি ইউএনও এএসএম শাহেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা ও শেফালী বেগম, ক্লাবের সেক্রেটারী সমাজ সেবা কর্মকর্তা আঃ জব্বার, ওসি আসলাম সিকদার, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, ইউএনএফপিএ ডা. মো. হারুন-অর-রশিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক এম এ মুমিন, আজীবন সদস্য মোর্শেদ আনোয়ার ও ঠিকাদার শওকত আলী প্রমুখ। ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন সুনামগঞ্জ প্রতিনিধি \ জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে সুনামগঞ্জে ২য় দিনের কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত বুধবার মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আবুল লেইছ রিজেন, সাজ্জাদুর রহমান তায়েফ, শাহ মোঃ মহসিন, রাজিব সেন, সামিয়ান তাজুল, শাহবাজ চৌধুরী ইমরান, রাজু দেবনাথ, এম ইউ নাবিল আহমদ প্রমুখ। চান্দাইকোনা কালী মন্দিরের সভামঞ্চের ভিত্তি স্থাপন রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গতকাল বুধবার চান্দাইকোনা কালীমাতা মন্দিরের সভামঞ্চের (আটচালা) ভিত্তি স্থাপন করা হয়েছে। মন্দির কমিটির সভাপতি শ্রী মুরারী মোহন মহন্তর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব ও প্রধান উদ্যোক্তা ও অর্থায়নকারী আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি মিন্টু কুমার কুন্ডু ভিত্তি স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারী জিন্নাতুল আলম সম্রাট, যুবলীগ সেক্রেটারী রেজাউল করিম প্রমুখ। সাপাহারে আদিবাসীদের মতবিনিময় সভা নওগাঁ প্রতিনিধি \ আদিবাসীদের জমি জবরদখল ও সারাদেশে বসতভিটায় আগুন দিয়ে উচ্ছেদের প্রতিবাদে সাপাহারে আদিবাসী সামাজিক সংগঠনের আয়োজনে মানববন্ধন ও সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা আদিবাসী সামাজিক সংগঠনের উপদেষ্টা জগেন্দ্রনাথ পাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আদিবাসী সংগঠনের সভাপতি ভুট্টু পাহান, আদিবাসী নেতা মহিন্দ্র টপ্য, জুলিয়ানা সরেন, লুচিয়া টুডু, সাপাহার প্রেসক্লাব সভাপতি তছলিমউদ্দীন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ইউপি সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ।