অস্ট্রেলিয়ার পুলিশ ও রিজার্ভ ব্যাংকের ওয়েব সাইট হ্যাক

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২১:০১
অস্ট্রেলিয়ার পুলিশ ও রিজার্ভ ব্যাংকের ওয়েব সাইট হ্যাক করা হয়েছে। অস্ট্রেলিয়ার গোয়েন্দারা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের টেলিফোনে আড়ি পেতেছিল এমন খবর প্রকাশ হওয়ার পর অস্ট্রেলিয়ার পুলিশ ও রিজার্ভ ব্যাংকের ওয়েব সাইট হ্যাকের ঘটনা ঘটল। দু’টি দেশের মধ্যে এখন কূটনৈতিক উত্তেজনা চলছে। ইন্দোনেশিয়া ইতিমধ্যে অস্ট্রেলিয়ার সাথে সামরিক সহযোগিতা বন্ধ করেছে এবং সেদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে। সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের ভিত্তিতে অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলোতে খবর বের হয় যে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাগুলো ২০০৯ সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র মন্ত্রীদের টেলিফোন মনিটর করেছিল। গত বুধবার ্ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ্্্্ইউধোয়ানা বলেন, যখন আমরা এটাই নিশ্চিত নই যে,অস্ট্রেলিয়া আমাদের ওপর গোয়েন্দাগিরি করছে না সেই পরিস্থিতিতে পারস্পরিক সামরিক সহযোগিতা অব্যাহত রাখা আমাদের সম্ভব নয়।