সংবাদ কণিকা

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২১:০২
সিংহের হামলায় সিংহীর মৃত্যু যুক্তরাস্ট্রের টেক্সসাস রাজ্যের ডালাস শহরের চিড়িয়াখানায় এক সিংহের হামলায় এক সিংহীর মৃত্যু হয়েছে। সিংহের হামলায় অন্য সিংহ বা কখনো কখনো শাবকের মৃত্যু হলেও সিংহীকে আক্রমণ করার ঘটনা বিরল। রবিবার চিড়িয়াখানার দর্শনার্থীদের সামনেই বিরল এ ঘটনাটি ঘটে। কী কারণে দর্শনার্থীদের সামনেই সিংহটি অস্বাভাবিক এই ঘটনাটি ঘটালো তার কারণ তদন্ত করে দেখছেন চিড়িয়াখানার কর্মকর্তারা। নিহত সিংহীটির নাম ছিল জোহারি। পাঁচ বছরের জোহারির ঘাড়ে কামড় দিয়ে তাকে ধরে রেখেছিল সিংহটি। এতে জোহারির ঘাড় ভেঙে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং মৃত্যু হয়। —বিবিসি বেলুচিস্তানে হামলায় আহত ১৫ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোদর জেলার জান্নাত বাজারে গ্রেনেড হামলায় অন্ততপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী ও এক শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। আরো বৃহত্ পরিসরে স্বায়ত্তশাসন পাওয়ার লক্ষ্যে বেলুচিস্তানে দীর্ঘ সময় ধরেই তুলনামূলক কম সংহিতাপ্রবণ অঞ্চল হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। অঞ্চলটি তাদের প্রাকৃতির সম্পদের বড় অংশীদারিত্ব পেতে চায়। —ডন অনলাইন ভারতে নারীদের জন্য ব্যাংক ভারতে এই প্রথম নারীদের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংক তাদের কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার মুম্বাইয়ের এয়ার ইন্ডিয়া ভবনে ব্যাংকের প্রথম শাখাটির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ‘দ্য ভারতীয় মহিলা ব্যাংক’ নামের ব্যাংকটি প্রাথমিকভাবে সাতটি শাখায় তাদের কার্যক্রম শুরু করেছে। ব্যাংকটি নারী কর্মীদের দ্বারা পরিচালিত হবে এবং মূলত নারীদের আমানত গ্রহণ ও ঋণ প্রদান করা হবে। —বিবিসি